স্বাধীণ বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও ভাষা সৈনিক ফকির সাহাবউদ্দিন আহমদের ৩৩ তম মৃত্যুবার্ষিকী গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার বিকেলে পালিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সাবেক নেতাদের উদ্যোগে তাঁর গ্রামের বাড়ি উপজেলার ঘাগটিয়ায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ মোতাহার হোসেন মোল্লা।
কৃষকলীগ নেতা মোহাম্মদ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুপ্রিম কোট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহম্মেদ মেহেদী, জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান আরিফ, জেলা আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ সরকার, অধ্যাপক মোঃ আইনউদ্দিন, জানি আলম কনক প্রমুখ।