প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কেউ কোন মিথ্যাচার করে তাহলে সাথে সাথে রুখে দাঁড়িয়ে জবাব দেওয়ার আহবাবন জানান। নিন্দুকরা সব সময় সরকারের অপপ্রচার করে। যারা অপপ্রচার করে তারাই আজ দূর্নীতি গ্রস্থ দল। তাই মানুষ আজ তাদের প্রত্যাখান করেছে। তারা জনগণকে ভূল বুঝিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের মিথ্যাচারে অগ্রসর হওয়া যাবে না।
শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে ৩ তলা মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এ কথা বলেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী শারমিন আখতার, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।