রাজশাহীর বাঘায় আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর আনসার ব্যাটালিয়ন (৪) এর পরিচালক কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মিলন দাস, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে অতিথিদের সন্মাননা ক্রেস্ট ও উপজেলা আনসার-ভিডিপির দলনেতা ও দলপতিদের পুরুস্কার প্রদান করা হয়। সমাবেশের আগে বর্ণাঢ্য একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।