রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নস্থ বাজে শিবপুর গ্রামের বাসিন্দা ও ইট ভাটার মালিক মোঃ আবু বক্কর সিদ্দিক (সাজু) মাস্টারকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়ি বাজে শিবপুর থেকে পুলিশ সাজুকে আটক করে। সে ওই গ্রামের আইউব উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়,সাজুর ইটভাটা থেকে একটি সাইকেল চুরির অপবাদে পার্শ্ববর্তী নতারপাড়া গ্রামের দুলা মিয়ার শিশুপুত্র রিফাত(১০) কে সাজুর ইটভাটায় ডেকে নিয়ে হাত-পা বেঁেধ গত ২৪ নভেম্বর নির্দয়ভাবে পেটায়। সাজু ওতার লোকজনের ওই নির্যাতনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাজুকে আটক করা হয় বলে পুলিশ জানায়। সাজু বর্তমানে পীরগঞ্জ থানা হাজোতে। খবর লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।