খুলনার পাইকগাছায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত চাউলের ডিলারকে ওজনে কম দেওয়ায় জেল দিয়েছেন। উপজেলার চাঁদখালী ইউনিয়নে ৪ ও ৫নং ওয়ার্ডের রেশন কার্ডের ডিলার মো. আবদুল মাজেদ সরদার। সে সরকার নির্ধারিত ১৫টাকা কেজি দরে ৩০ কেজির পরিবর্তে ২৭-২৮ কেজি দেওয়ার অভিযোগের সত্যতা পান। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে ডিলারকে ১৫দিন বিনাশ্রম কারাদ- ও ৫হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস ও ইউপি সদস্য মোঃ কাইয়ুম হোসেন প্রমূখ। নির্বাহী অফিসার বলেন, আমরা কোনো অপরাধী কে ছাঁড় দেবো না, দুর্নীতি কারী যেই হোক। এ সময় দুই বস্তা চাউলসহ ডিলারকে আটক করেন। এরআগে বুধবার বিকালে রেশন কার্ডে চাউল ওজনে কম দেয়ার অপরাধে ডিলার আবদুল কুদ্দুস সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অনাদায়ে একমাসের জেল প্রদান করেন। তবে ডিলার অর্থদন্ড দিয়ে মুক্তহন। একই সাথে ডিলারের লাইসেন্স বাতিলের আশ্বাস দেন স্থানীদের। উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ৬২৯ জন কার্ড ধারীদের মধ্যে আগড়ঘাটা বাজারে চাউল বিক্রি করা হচ্ছিল। প্রতিজনকে ৩০ কেজির পরিবর্তে ২৯ বা ২৮ কেজি দেওয়ায় এলাকাবাসী অভিযোগ ও প্রতিবাদ করেন। এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে ঘটনাস্থলে সত্যতার প্রমাণ পেয়ে এ জরিমানা করেন। ৮নং ওয়ার্ড ইউপি সদস্য এম বদরুল আলম বলেন, ডিলার আবদুল কুদ্দুস সরদার এভাবে অসহায় লোকদের চাউল কম দিয়ে ঠঁকিয়ে আসছেন।