কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসটি ১৯১৮ সনে স্থাপিত হলেও ভাড়ারত অবস্থায় এই অফিসটি বেহাল পড়ে রয়েছে। সরকারি উদ্যোগের অভাবে এই অফিসটির নিজস্ব ভবন এখরও পর্যন্ত হয়নি। যদিও বাজিতপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক আওতাধীন নিকলী, কুলিয়ারচর, অষ্ট্রগ্রাম, মিঠামইন ও ইটনা অফিসগুলো নিজস্ব ভবন হয়ে গেছে। ৫ উপজেলা বাজিতপুর সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন ছিল। এই উপজেলা পৌর শহর সহ ১১টি ইউনিয়ন নিয়ে পৌনে ৩ লক্ষ মানুষের বসবাস। কিন্তু এই অফিসের কোন উন্নয়ন হয়নি। সরকারি ভাবে প্রতি বৎসর সরকার এখান থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব পাচ্ছেন। কিন্তু বছরে ৫ হাজার থেকে ৬ হাজার দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। এর মান আদিকালের অবস্থায় পড়ে রয়েছে। দলিল লেখকরা অনেক সময় রাস্তায় অথবা ভাড়ারত অফিসের বারান্দায় আগত জনগণের দলিল রেজিস্ট্রি করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে তাদের। আর সাব-রেজিস্ট্রারের এজলাসের অবস্থা মানদাতা আমলের রয়েছে। এর কোন উন্নয়ন নেই। নাম প্রকাশ না করার শর্তে আগত জনগণ এই প্রতিবেদককে জানান, অফিসের ভিতরে ও বাহিরে নাজুক পরিবেশ রয়েছে। এই পরিবেশে দলিল করতে এসে তাদের মরার উপর খারার ঘাঁ হয়ে যাচ্ছে বলে অনেকেই মন্তব্য করেন। বাজিতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসার মোঃ মাহাবুব হোসেন গতকাল দুপুরে এই প্রতিবেদককে বলেন, অফিসের অবস্থা খুব একটা ভালো নয়। তবে মন্ত্রণালয়ে এই অফিসের নিজস্ব ভবনের কাজ করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন।