কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নতুন প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন মুন্সী বৃহস্পতিবার সকালে যোগদান করেছেন। তার অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। জানাযায়, তিনি ২০১৩ সালে বি.এস হিসেবে সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলায় যোগদান করেছিলেন। এর পরে তিনি আরও কয়েকটি উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী নরসিংদী জেলার শিবপুর উপজেলার বিলসরণ গ্রামে বলে তিনি নিশ্চিত করেন।