প্রবাসী স্বামীর সাথে মোবাবলি ফোনে ঝগড়া করে অভিমানে এক সন্তানের জননী আত্মহতা করেছে। বুধবার রাত ১১ টায় নিজঘরে গলায়দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্দের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সে উপজেলার সোনারায় ইউনিয়নের টিওরপাড়া গ্রামের মৃত আবদুল হাই’র ছেলে কোরীয় প্রবাসী রাকিবুল ইসলামের স্ত্রী পুস্প আকতার ওরফে মুক্তা (২২)। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে, ৫ ডিসেম্বর তার জন্মদিন পালনের প্রস্ততুতি নিয়ে ছিলেন পুস্প।
প্রবাসী রবিকুলের ছোটভাই মাহবুব হোসেন, চাচী, বোন ও বড়ভাই রুহুল আমিন জানান, ঘটনার দিন বুধবার গ্রহবধু পুস্প কনুয়ের ব্যাথার কারণে বগুড়ায় ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য। ডাক্তারের কাছ থেকে ফিরে মার্কেট থেকে স্বর্নালংকার (ব্রেসলেট) কিনে। বাড়ি ফিরে স্বামীর সাথে রাতে মোবাইল ফোনে সাংসারিক বিষয় নিয়ে কথা বলেন। স্বামীর সাথে ফোনে ঝগড়া হয় তাদের, এ অভিমানে পুস্প নিজ শয়ন ঘরে সেলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তার ঘরের দরজা খো ছিল। শাশুড়ি কামরুন্নাহার বেগম পুতুল জানালা দিয়ে দেখতে পান, তার পুত্রবধু পুস্প গলায় ফাঁস লগিয়ে ঝুলেআছে, তার চিৎকার স্থানীয় লোকজন এসে লাশ মাটিতে নামায়।
গ্রামের একআধিক প্রতিবেশী নাম প্রকাশ না করার স্বার্থে জানায়, গাইবান্ধা জেলার সাঘাটা গ্রামের মোঃ রেজাউল করিমের মেয়ে পুস্প’র সাথে রাকিবুলের ৩ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে তাদের কোন অভাব-অনটন নেই। ভালোভাবেই সংসার চলছিল। প্রতিবেশীরা আরো জানায়, প্রবাসী স্বামীর সাথে গৃহবধু পুস্প’র ঘটনার রাতে ঝগড়া হয়, এরপর সে রাতে অভিমান করে, নিজঘরে গলায় রশিদিয়ে আত্মহত্যা করেবলে জানতে পারেন।
স্থানীয় চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান আলতাব ও ইউপি সদস্য মোঃ পেস্তা মিয়া পুস্প’র আত্মহত্যার বিষয়টি জেনেছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। নিহত পুস্প’র পিতা ও বোন ও স্বজনরা, প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করার দাবী জানিয়েছেন।
গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার সংবাদ পাওয়ার পর ঘটনারস্থারে পুলিশ পাঠানো হয়। রাতেই সুরুতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় আনা হয়। পরদিন বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে, পুস্প আকতার ওরফে মুক্তার মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।