আগামী ২৪ ডিসেম্বর '২২ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও আসন্ন চাঁদপুর জেলা আওয়ামী
লীগের সম্মেলন সফল করার লক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা।
জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্ব সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সম্মানিত সদস্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি
ড.মোহাম্মদ সামছুল হক ভূঁইয়াসহ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
মোঃ ইউসুফ গাজী, ইঞ্জিঃ আবদুর রব ভূঁইয়া, ডাঃ জেআর ওয়াদুদ টিপু,আহসান উল্লাহ আখন্দ,সন্তোষ দাস,আঃ রশিদ সরদার, মঞ্জুর আহমেদ মঞ্জু,
তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অজয় ভৌমিক,মনির আহমেদ,আবু নাছের বাচ্চু পাটওয়ারী, মেয়র জিল্লুর রহমান জুয়েল, আইয়ুব আলী বেপারী, এমএ কুদ্দুছ, বিএইচএম ইকবাল,হাসান ইমাম বাদশা, অ্যাডঃ বদিউজ্জামান কিরণ,শেফালী বেগমসহ জেলা আওয়ামী লীগের সবাই উপস্থিত ছিলেন।