কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল ২৯ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদব্র্য নিয়ন্ত্রন, বাল্য বিবাহ প্রতিরোধ, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধে করনীয় বিষয় সহ উপজেলার সার্বিক আইনশৃঙলা উপর আলোচনা করা হয়। কমিটির সভাপতি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা ও কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম)। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ¦ আঃ সামাদ গাজী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবু সাইদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, দুপ্রোকের সভাপতি মোল্যা আবু দাউদ, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।