প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তাবায়নাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (চতুর্থ পর্যায়) প্রকল্প এর অর্থায়নে সোমবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে স্কাউটিং উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটিং উপকরণ বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি। উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজমূল হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার আনসার উদ্দিন, হরিমঞ্জুরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক উপস্থিত ছিলেন।