উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগকে গতিশীল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের নেতাকর্মীদের উপস্থিতিতে এক কর্মী সভা উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার পাল,সাধারণ সম্পাদক লতিফ হোসেন। সভায় প্রধান অতিথি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন সেচ্ছাসেবকলীগ থেকেই পরবর্তী নেতৃত্ব তৈরি করতে হবে। দলীয় গঠনতন্ত্র,শৃঙ্খলাবোধ,নেতৃত্বের প্রতি আস্থা,দলের প্রতি প্রগাঢ় ভালবাসা দেখাতে হবে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের। সেচ্ছাসেবকলীগকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মী সভায় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামীগের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।