সোমবার সকালে বগুড়ার সারিয়াকান্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি পৌর এলাকার সিরাজুল ইসলামের বাড়ির চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মুন্টু। সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক দুলুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, ওই সমিতির সাধারণ সম্পাদক রত্না ইয়াসমিন, জয়নাল আবেদিন, আবু তাহের সরকার সোনা, শাহাদৎ হোসেন, আবদুর রউফ প্রমুখ।