স্বাধীন বাংলার দুই সূর্যসন্তান শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীরবিক্রম মহিবুল্লাহ'র ৫১তম শাহাদাৎ বার্ষিকী আগামী শনিবার ১০ ডিসেম্বর। দেশ স্বাধীনের মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের এই দিনে খুলনাকে শত্রুমুক্ত করার অঙ্গিকার নিয়ে রণতরী পলাশ, পদ্মা ও গানবোট পানভেল নিয়ে যাত্রাকালে শিপইয়ার্ডের অদুরে বিমানের নিক্ষিপ্ত গোলাবর্ষনে পলাশে’ থাকা স্বাধীন বাংলার এ দুই সূর্যসন্তানসহ অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ রূপসা নদীর পূর্ব পাড়ে সমাহিত করে। প্রতি বছরের ন্যায় রূপসা প্রেসক্লাব এবছরও এ দুই বীরের স্মরণে দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন। ১০ ডিসেম্বর সকাল ৯ টায় পূর্ব রূপসাস্থ মাজার প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বেলা ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান এবং রাত ১০টায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও রূপসা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আবদুস সালাম মূর্শেদী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, রূপসা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক আজকের সংবাদ পত্রিকার সম্পাদক এস এম আবু সাঈদ, নিউজ টুয়েন্টিফোর এর এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, দৈনিক খুলনার বার্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, নিউজ টুয়েন্টিফোর এর খুলনা ব্যুরো প্রধান মুহাঃ সামছুজ্জামান শাহীন, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শফিকুর রহমান বাবলু ও বীরবিক্রম মহিবুল্লাহর সন্তান সার্জেন্ট অফিসার সালাউদ্দীন জুয়েল।
এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রূপসা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের পৃষ্ঠপোষক রুবাইয়া তাছনিম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম.আ. সালাম, সেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন, আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ রবিউল ইসলাম পলাশ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বাবলু কুমার আঁশ, এমপি সালাম মূর্শেদীর প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি ও সান স্পোর্টিং ক্লাবের স্বত্ত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন।