নিয়ামতপুরে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নিয়ামতপুরে প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকালে প্রেস ক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শাহজাহান সাজু।
মত বিনিময় কালে ওসি নিয়ামতপুরের আইন শৃঙ্খলা উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও বিভিন্নভাবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, রুহুল আমিন শেখ, রেজাউল ইসলাম সেলিম, শাহ আলম, নাজমুল হক, জামিনুর ইসলাম, রনজিত কুমার, মাসুদ রানা প্রমূখ।