কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের সহকারী কমিশনার ভূমি অফিস হতে একশত গজ দুরে মুরগ মহল সংলগ্ন মেথর পট্টিতে জয় বাজপেয়ীসহ ৮-১০ টি পরিবার চুলাই মদের রমরমা ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে বলে অভিযোগ উঠেছে। মেথর পট্টিতে রাজনৈতিক প্রভাবশালী নেতা কর্মীরা মাসে মাসোহারা নিচ্ছে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোন নজর দারি না থাকার কারণে চুলাই মদ ব্যবসায়িরা এখন বেপোরুয়া হয়ে উঠেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এসব চুলাই মদ পান করে নেশা খুরদের ভয়ে বাজিতপুর বাজারে আগত জনগণ চলাচল করতে গিয়ে দূর্ভোগ পুহাতে হচ্ছে। নেশা খুররা অনেক সময় ভালো মানুষদের নেশা খেয়ে মারধর করে আসছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। নেশার রাজ্যে উপজেলার যুব সমাজ নেশা পান করার ফলে ধ্বংস হয়ে গেলেও প্রশাসনের কোন উদ্যোগ না থাকার কারণে দিন দিন নেশা খুরদের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে উপজেলার সরারচর ইউনিয়নের রেলক্রসিং মোড়ে বাজপেয়ী ৮-১০ টি পরিবার চুলাই মদ বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু ভাগলপুর তদন্ত কেন্দ্রের আইন প্রয়োগকারী সংস্থার কোন উদ্যোগ না থাকার কারণে দিন দিন নেশা খুর দের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, গত এক মাস আগে মদ পট্টিতে অভিযান চালিয়ে মদের ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করে দিয়ে ছিলেন। তিনি বলেন, আবারও চুলাই মদের ব্যবসা চলছে বলে তিনি শুনেছেন।