পাসপোর্ট অফিস মানেই ভেগান্তি, দালাল ছাড়া গেলেই হয়রানি, অনিয়ম আর দুনীতির আখড়া এমন ধামরণা জন্ম নিয়েছে সবার মাঝে কিন্তু বিপরীত চিত্র নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। বর্তমানে এই অফিসে কোনো প্রকারের হয়রানি, বিড়ম্বনা আর ভোগান্তি ছাড়াই মিলছে উন্নত মানের সেবা তবে পরে কি হবে কারো জানানাই। উন্নত সেবা প্রদানের মাধ্যমে নওগাঁর পাসপোর্ট অফিসের দৃশ্যপট পাল্টে সেবাগ্রহীতাদের মাঝে পাসপোর্ট অফিস সম্পর্কে ইতবাচক ধারণার জন্ম দিয়েছেন বর্তমান কর্মরত সহকারি পরিচালক হেলাল উদ্দিন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময়ের দালালদের ঘিরে থাকা পাসপোর্ট অফিসের গেইট সম্পন্ন ফাঁকা। সবাগ্রহীতারা নিজেদের ইচ্ছে মাফিক যাতায়াত করছেন। ভিররে লাইনে দাঁড়িয়ে সেবাগ্রহীতারা বিভিন্ন সেবা গ্রহণ করছেন। কারো কোন সমস্যা হচ্ছে কিনা, কেউ কি কেনো কাজ করার নামে টাকা পয়সার দাবি করছে কিনা এরকম সমস্যার কথা জানতে পাসপোর্ট কর্তকর্তা নিজেই অফিসের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা সেবাগ্রহিতাদের সঙ্গে কথা বলছেন। কোন কাজ কেমন চলছে ইত্যাদি বিষয়ে কর্তকর্তা নিজেই ঘুরে ঘুরে তা পরিদর্শন করছেন। তবে অফিসে জনবল সংকটের কারণে ২০জন মানুষের কাজ করতে হচ্ছে মাত্র ৯ জন মানুষকে। এ ছাড়া বিদ্যুৎবিভ্রাট এবং সার্ভারের নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় সেবাগ্রহিতাদের একটু অপেক্ষা করতে হয়। আবার প্রতিটি বিভাগে সেবাগ্রহিতাদের সংখ্যার বৃদ্ধির সঙ্গে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় অনেক সময় অপেক্ষা রতে হয়। অপরদিকে অফিস শুরুর পর থেকেই কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতা নেওয়ার জন্য কক্ষের মধ্যে একাধিক সেবাগ্রহিতাদের প্রবেশ করে সেবা দিচ্ছেন কর্তকর্তা। একটি বিষয় যদি কেউ বুঝতে না পারেন তা বার বার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন কর্তকর্তাহেলাল উদ্দিন।