‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’এই স্লোগানে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল দুর্গাপুর সড়ক ও জনপদ(সওজ) রোড় হতে গোদারিয়া বাজার পর্যন্ত নির্মিত রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। সোমবার বিকেলে গোদারিয়া গ্রামে হেরিং বোন বন্ড(এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
হেরিং বোন বন্ড(এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পের উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার জানান, এডিপি বাস্তবায়িত গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড(এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান,স্থানীয় ইউপি মেম্বার জাহানারা বেগম,মো. সেকুল তালুকদার,সাবেক ছাত্রলীগ নেতা মোমেন ইবনে সাইদ ষ্টালিন, আ.লীগ নেতা সোহাগ আলম তাজিব তালুকদার, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি,সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।