বাগেরহাটের শরণখোলার এক দিনের ব্যবধানে মোঃ ইসাহাক আলী শিকদার ও মোঃ ফারুক হোসেন মৃধা নামের ২ জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তাদের রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম ইউসুফ সিকদার এর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক আলী শিকদার আজ ২২ নভেম্বর ভোর রাতে মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহ.... রাজেউন। একই দিন বিকেলে তার নিজ বাড়ি গাবতলার শিকদার বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
অপর দিকে দক্ষিণ বাধাল গ্রামের বাসিন্দা ও শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম আফজাল হোসেন এর ভাই বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক হোসেন মৃধা (৬৫) গত ২১ নভেম্বর সকালে ঢাকার মিরপুরে তার নিজ বাসায় হার্ট অ্যাটাক করে মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহ... রাজেউন। আজ সকালে তার জানাজা বাদাল গ্রামে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।