বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে জেলা পরিষদের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের ফলক উন্মোচন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আমি সকলের দোয়ায় আজকে এই দায়িত্ব গ্রহণ করলাম। এখন পরিষদের সকল সদস্যদের নিয়ে আলোচনা করে কিভাবে এই কাজের পরিধি বৃদ্ধি করা যায় তা করবো।