নাসিরনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ,সার ও কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা( ভর্তুকি)’র আওতায় ১ হাজার ৫দশ কৃষকের মধ্যে বীজ,সার ও কৃযি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুনসী তোফায়েল হোসেন। “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, তপন রায় চৌধুরী প্রমূখ।
কৃষক সমাবেশ শেষে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার বিতরণ করা হয়। এছাড়াও ভর্তুকি’র আওতায় ৫ টি কম্বাইন্ড হারভেস্টার, ২টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কৃষক /কৃষাণীরা উপস্থিত ছিলেন।