নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের কর্মসূচি প্রণয়নের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী ম-ল, অ্যাড. আবদুল মান্নান ও খোদাবকস মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়ছার হাবীব প্রমূখ।