রাজশাহীর মোহনপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে পল্লীসমাজের নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। কেশরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাকশৈল গ্রামের পল্লীসমাজের সভা প্রধান জামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌর মেয়র শহীদুজ্জামান শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ঝরনা বেগম, মোহনপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ফিরোজ আলম, পল্লীসমাজের কেশরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,পল্লীসমাজের সদস্য সাবেক শিক্ষিকা শিরিনা খাতুন, পল্লীসমাজের কার্যকরী সদস্য আনসার ও ভিডিপির দলনেত্রী শিল্পী খাতুন। মোহনপুর ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার (সেলপ) রোজিনা আক্তার ও পল্লীসমাজের সদস্য বৃন্দরা।
উক্ত মিলন মেলায় রচনা প্রতিযোগিতা, বালিশ পাসিং, ঝুড়িতে বল নিক্ষেপ, কুইজ প্রতিযোগিতা, এবং ইভটিজিং, নারী-শিশু নির্যাতনরোধ, বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভাসহ- লাল কার্ড প্রদর্শনী ও শপথ পাঠ পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় ছাত্র-ছাত্রীসহ, অভিভাবক, সমাজসেবী ও নারী পুরুষ উপস্থিত ছিলেন।