নওগাঁয় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১সাড়ে টায় স্থানীয় এটিম মাঠে জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। তিনি একইসাখে বিসিক আয়োজিত ৫দিনব্যপী মেশিনারীজ প্রদর্শনী মেলারও উদ্বোধন করেন।
এ সময় নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের উপণ্ডপরিচালক উত্তম কুমার রায়, কৃষি সম্প্রসারন বিভাগের উপণ্ডপরিচালক আবু হোসেন, জেলা তথ্য অফিসের উপণ্ডপরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মহির উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মো: আমিমুল এহসান, জেলা প্রাখমিক শিক্ষা অফিসার সিদ্দিক মো: ইউসুফ রেজাসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহের উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী উন্নয়ন সংগঠনসমূহের প্রায় শতাধিক ষ্টল অংশগ্রহণ করে।