প্রতিদিনকার মতো সিএনজি চালিত অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা নাজমা আকতার (৫৫)।কিন্তু পথে বিপরীত থেকে আসা বোগদাদ বাস পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে রাস্তায় ছিটকে পড়ে তাকে বহন করা গাড়িটি। সৌভাগ্যক্রমে চালক অক্ষত থাকলেও মারা গেছেন শিক্ষিকা নাজমা আকতার।২১ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বটতলা নামকস্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাজমা আক্তার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে বলে এই বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী নিশ্চিত করেন।
নাজমা আক্তার হাজীগঞ্জ বলাখাল রামপুর বাজনা খাল গ্রামের মৃত ফারুক আহমেদের স্ত্রী। চাঁদপুর শহরের শেরে-বাংলা ছাত্রাবাসের কাছে বসবাস করছেন। তাঁর ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।তিনি ওই বিদ্যালয়ে ৩৩ বছর যাবত শিক্ষকতা করছেন বলে জানা যায়।
দুর্ঘটনায় রিহত হবার খবর পেয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের সভাপতি,শিক্ষকগণ,শুভাকাক্সক্ষী, আত্মীয়স্বজন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতাল ও চাঁদপুর সদর হাসপাতালে ছুটে আছেন।সবার মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষিকা নাজমা আকতার চাঁদপুর শহর থেকে সিএনজি অটোরিকশা করে কর্মস্থলে যাচ্ছিল। কুমিল্লা থেকে বোগদাদ পরিবহনের একটি বাস চাঁদপুর আসার পথে গোসেরহাটে সিএনজিটিকে বাসটি আঘাত করে। এতে সিএনজি অটোরিকশার পিছন ও মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে যায় এবং স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়।তাকে স্থানিয়রা আশংকাজনক অবস্থায় সকাল ১১টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুশান্ত বিশ্বাস মৃত বলে ঘোষণা করেন।
ডাঃ সুশান্ত বিশ্বাস জানান, শিক্ষিকাকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেছে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ছবি ক্যাপশনঃ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা নাজমা আক্তার(৫৫)। পাশে শোকাহত স্বজন ও শিক্ষার্থীদের দেখা যাচ্ছে।