রাজশাহীর বাঘায় ফোন কিনে না দেওয়ায় রহিত ইসলাম জয় নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ৯ টার দিকে স্কুল ছাত্রের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রহিত ইসলাম জয় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামের হয়রত আলীর ছেলে ও নওটিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, বেশ কিছুদিন আগে বাবা-মায়ের কাছে এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে চায় স্কুল ছাত্র রহিত ইসলাম জয় (১৩)। বাবা মুদি ব্যবসায়ী দোকানে আর কিছুদিন পর হালখাতা। হালখাতার পর তাকে ফোন কিনে দিতে চায়। তারপরও ফোন চায়। অবশেষে ফোন কিনে না দেওয়ায় অভিমান করে নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তরত চিকিৎসক ডাঃ মল্লিকা সরকার মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে রহিত ইসলাম জয়ের মা রৌশনারা বেগম জানান, ফোনের জন্য কিছু আগে থেকে ছেলে আবদার করেছিল। তাৎক্ষনিক তার আবদার মেটাতে না পারায় অভিমান করে আত্মহত্যা করেছে।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।