বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অবহিতকরণ সভা ২১ নভেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্যদেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সজীব রায়। তিনি বলেন ১৮-২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ দেশ ব্যাপি উদযাপন করা হবে। সেই লক্ষে দুর্গাপুর উপজেলাতেও ওই কর্মসূচি পালন করা হবে। এ সপ্তাহ পালন উপলক্ষে সুচিন্তিত মতামত দেন সভায় উপস্থিত প্রধান ব্যক্তিত্ব ও সুধীজনরা। এ সময় বিষয়ের প্রজক্টরের মাধ্যমে প্রেজেন্টশন করা হয়।
ডা. সজীব রায় এর সভাপতিত্বে বিষয়ের ওপর আলোচনা করেণ আবাসিক মেডিকেল অফিসার মাকসুদা আক্তার রিমি,ডা. দাউদ শরিফ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেহের উল্লাহ,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, ইপিআই টেকনেসিয়ান রবিন্দ্র সরকার প্রমুখ।