প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে রোববার (২০ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে ৩১ জন সুবিদাভোগীর কাছে চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক বাদল রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু, কটিয়াদী পৌরসভার মেয়র শুক্কুর মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার সুইটি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩১ জনকে প্রায় ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন।