মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন পালন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জ্বল হোসেন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সামসুল আলম প্রামাণিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক সহসভাপতি মনোজিৎ সরকার, ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক/য্গ্মু আহ্বায়কদের মধ্যে গোলাম সারোয়ার স্বপন, খোরশেদ শিলাল, মামুনুর রশিদ, আবুল কালাম আযাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক, মহিলা দলের নার্গিস জাহান, জামিলা আকতার ফেন্সী প্রমুখ।
শেষে তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র জন্য দোয়া করা হয়।