টাকা চেয়ে না পাওয়ায় ও স্ত্রী তানিয়ার সাথে মা বাবার বাক-বিতন্ডার খবরে ক্ষুদ্ধ হয়ে নিজের পিতাকে ছুঁরিকাঘাত করে হত্যা করেছে মনির। চোখের সামনে রক্তক্ষরণ হয়ে ছটফট করে প্রাণ গেল পিতার। গত ২৩ অক্টোবর সরাইল উপজেলার দেওড়া পশ্চিম পাড়ায় ঘটেছিল মর্মান্তিক এই ঘটনাটি। ঘটনার পরই স্ত্রী সন্তানসহ গা ঢাকা দিলেও বর্তমানে অস্বস্থ্যিতে ভুগছে মনির। নিজ হাতে পিতাকে হত্যা করার অনুসূচনা আর যন্ত্রণায় অনাহার আর নির্ঘুম সময় কাটছিল মনিরের। একসময় অপরাধের সাজা ভোগ করার সিদ্ধান্ত গ্রহন করে। তাই গত শনিবার বিকেলে স্ত্রী তানিয়া বেগম আর দুধের কন্যাশিশু (০৩) সহ সরাইল থানায় আত্মসমর্পণ করেছে মনির। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। পুলিশ, মামলা ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সুখের জন্য মোগল মিয়া দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছেন। ২ ছেলে ১ মেয়ের মধ্যে মনিরই সবার বড়। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলেটাও কাজ করে। ৩ সন্তানের জনক মনিরের বর্তমানে সংসারের হাল ধরার কথা। কিন্তু উল্টো পিতাকেই শোষন করছিল দীর্ঘদিন ধরে। নিয়মিত কাজকর্ম না করে বেকার ঘুরাফেরা করত মনির। সঙ্গদোষে একসময় মাদকে জড়িয়ে পড়ে। অতিসম্প্রতি পিতা দেশে এসেছেন। প্রবাসে থাকা কালীন সময়ে পিতার টাকা খরচ করেছেন। দেশে আসার পরও নিয়মিত টাকা চাইতে থাকে মনির। কারণ মনিরের কাছে কয়েকজন দোকানদারসহ অনেকেই টাকা পাবেন। পিতা আর কুলিয়ে ওঠতে পারছিলেন না। চাওয়ার পরই কেন টাকা দিলেন না পিতা? এই ক্ষোভে নিজ হাতে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পিতাকে হত্যা করে পাষন্ড পুত্র মনির। কিন্তু পিতা হত্যার ২৭ দিন পর মনির দিনে রাতে অনুসূচনা করছে। আর শুধু কাঁদছে। আহার ঘুম কোনটাই নেই তার। দিনে রাতে শুধু নিজেকে ধিক্কার দিচ্ছে। চোখের জল ঘড়িয়ে যাচ্ছে। অবশেষে যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্বীয় অপরাধের জন্য স্বেচ্ছায় সাজাভোগের সিদ্ধান্ত গ্রহন করে। তাই গত শনিবার সরাইল থানায় আত্মসমর্পণ করেছে। এই হত্যা মামলার বাদী মনিরের মা জেসমিন বেগম (৪৬)। সরাইল থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমান স্ত্রীসহ মনিরের আত্মসমর্পণের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের সাথে তিন বছর বয়সের কন্যাশিশু রয়েছে। আইনানুযায়ী তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।