খুলনার পাইকগাছায় ৭৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বীতল ভবন নির্মাণ সামগ্রী চুরি এলাকায় টক অফ দা টাউন। নির্মাণধীন ভবন থেকে রাতের আঁধারে সিমেন্ট, ড্রিল মেশিন, পাথরের খোয়া, বাঁশ ও তকতা সহ বিভিন্ন উপকরণ মিলে ৩ লক্ষ টাকার মামামাল চুরি হয়েছে। গত শুক্রবার মালামালের কিছু পরিমাণ স্কুলের পাশে বাড়ি কপিলমুনি ইউপি’র গ্রাম্য আদালতের সাবেক সহকারী শুকলা মিশ্রের রান্না ঘর থেকে আংশিক উদ্ধার হয়। কাজের সাব ঠিকাদার হিরক মোল্লা জানান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো. কাওছার আলী জোয়ার্দার উপস্থিতে ১০ ব্যাগ সিমেন্ট, ১০ ফুট খোয়া ও কিছু বাঁশ ও তকতা উদ্দার করেন। তবে চোরাই নির্মাণ সামগ্রী উদ্ধার হলে চোরের কোন ব্যবস্থা হলো না এমন প্রশ্নে বলেন, চেয়ারম্যান কিছু না করতে বারন করছেন। নাম না প্রকাশে অনিচ্ছুক সাইডের এক শ্রমিক বলেন দীর্ঘ দিন ধরে চুরি হচ্ছে। প্রায় ২৫ ব্যাগ সিমেন্ট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী চুরি হয়েছে। ড্রিল মেশিন উদ্ধার না হওয়ায় চেয়ারম্যান ৩ হাজার টাকা দিয়েছেন। আরও এক হাজার টাকা দিবে বলে জানি। সরকারি নির্মাণ কাজের কোন সাইন বোর্ড ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে কোথাও টানানো হয়নি। স্থানীয়রা জানান, সংবদ্ধ চোর তাদের আত্মীয় বাড়িসহ বিভিন্ন জায়গায় চুরি মালামাল পাঠিয়েছে। তবে কি কারণে চোরাই মালামাল উদ্ধার হলেও চোরের কোন ব্যস্থা।না নিয়ে উল্টো চোরের পক্ষ নিয়ে সাফাই গান। তারা আরো বলেন, চেয়ারম্যান চোরকে প্রশ্রয় বা পক্ষ নিয়ে অর্থ দিলেন। সরকারি মালামাল চুরি করে ধরা পড়ে বহাল তবিয়তে চোর। বিষয়টি এলাকায় টক অফ দা টাউন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. কাওছার আলী জোয়ার্দারে মুঠোফোনে একাধিকবার ফেন দিয়ে রিসিভ না হওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।