ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শত্রুতার জের ধরে জেলেদের জাল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে জালে আটকে থাকা মাছ ভেসে যায়। এ সময় একটি অস্থায়ী ঘর পুড়িয়ে দেওয়া হয় ও মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়া হয়।
শনিবার গভীর রাতে উপজেলার বরিশল গ্রামের কাদমা বিলে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে এ রিপোর্ট লেখার পর্যন্ত থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বরিশল গ্রামীণ বাংলা মৎস্য সমবায় সমিতির সদস্য মো. হানিফ মিয়া ও বিল্লাল হোসেন জানান, তারা কাদমা বিলটি সরকারভাবে লিজ এনেছেন। লিজ না পাওয়া পক্ষ এ নিয়ে শুরু থেকেই ক্ষুব্ধ। শনিবার রাতে তারা দলবল নিয়ে বিলে হাজির হয়। বিলের পাহারাদার শামীমকে ধরে অন্য কোথাও নিয়ে যায়। একপর্যায়ে তার হাতে মাছ মরার বিষ দিয়ে পুলিশে দেওয়া হয়। কিছুক্ষণ পর তারা বিলের পাড়ের মৎস্য সমিতির ঘরে আগুন লাগিয়ে দেয়। লুটে নেয় মাছ বেচার,পাচ লাখের বেশি টাকা।