বাগেরহাটের মোল্লাহাটে আবুল খায়ের সেতুর উপর অজ্ঞাত গাড়িচাপায় মোঃ ইছাহাক শেখ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকাণ্ডখুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর উপর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ ইছাহাক শেখ গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের মোঃ নুর আলীর ছেলে।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা কোন গাড়ি/যানবাহন ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পিষে পালিয়ে যায়, এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ মোল্লাহাট থানা পুলিশ উদ্ধার করে। এ সংবাদ লেখা পর্যন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছিলো।