নওগাঁর নিয়ামতপুরে চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৮ ইউনিয়নের কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রত্যেক কৃষককে এক কেজি সরিষা বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।