নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বসার স্থানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টেলিকনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ম-ল, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী ম-ল, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ প্রমূখ।