মাহিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে রক্তের বাধন ২৪ এর আয়োজনে শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পাতবার সকালে মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি হারাগাছ সমাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লার্টফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর ইন্টারন্যাশনাল স্কর্লাস স্কুলের পরিচালাক সামসুল হুদা মুকুল, মঙ্গলদীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন, রক্তের বাধন ২৪ এর পরিচালক শাকিউল ইসলাম শাকিল, মাহিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোছাঃ জাহানারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন রক্তের বাধন ২৪ এর সহ সভাপতি রেজওয়ান ইসলাম রিংকু, সহ সাধারণ সম্পাদক সেতু আক্তার, সাধারণ সম্পাদক নাহিদ ডিজেওন, প্রচার সম্পাদক রায়াহান আহমেদ, সদস্য হাসনাত রিয়াদ আল আদিব তুরাগ, কামরুল হাসান, প্রিয় আক্তার লাবন্য আক্তার।