পাবনার ভাঙ্গুড়া উপজেলা কেমিষ্ট এ-ড্রাগিস্ট সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুনরায় আবদুল আজিজ-সভাপতি ও আবদুল হামিদণ্ডসাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সকালে উপজেলা কেমিস্ট এ- ড্রাগিস্ট সভাপতির সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, পাবনা ড্রাগ সুপার সুর্কন আহম্মেদ, কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতি পাবনা জেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু প্রমুখ।
বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বর্তমান কার্য্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে পুনরায় আরাফাত মেডিকেল হলের স্বত্বাধিকারী আবদুল আজিজকে সভাপতি ও চলনবিল মেডিকেল হলের স্বাত্বাধিকী আবদুল হামিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্য্য নির্বাহী কমিটি গঠিত হয়। এ ছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।