গাজীপুরর কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামে সোমবার গভীর রাতে রহস্যজনকভাবে মোঃ মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় মোঃ বিল্লাল হোসেন (৩০) নামে অপর এক যুবক আহত হয়েছে। মোজাম্মেল উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে ও বিল্লাল হোসেন একই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকল কলজে হাসপাতালে পাঠানা হয়েছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় গুঞ্জন চলছিল, ভূলেশ্বর এলাকার একজন চিহ্নিত অবৈধ গজারী কাঠ ব্যবসায়ীর গজারী গাছ গাড়িতে লোড করার সময় ওই দুইজন লোক গুরুতর আহত হয়। এদের মাঝে মোজাম্মেল হকের ঘটনাস্থলেই মৃত্যু এবং বিল্লাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর একটি পক্ষ জানায়, সোমবার রাতে উপজেলার বাঘিয়া এলাকা থেকে চুরি করা গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল একটি পিকআপ। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে ভূলেশ্বর এলাকায় রাস্তায় গাছ ফেলে বেপরোয়া গতির ওই পিকআপের গতিরোধের চেষ্টা চালায় স্থানীয়রা। পিকআপটি না থেমে রাস্তার এক পাশ দিয়ে চলে যাওয়ার সময় ওই দুইজন চাপা পড়ে।
আহত বিল্লাল জানায়, গোসিংগা-দরদরিয়া-আমরাইদ সড়কের ইউপি সদস্য শাজাহানের বাড়ির নিকট একটি পিকআপ সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করার সময় আমরা কয়েকজন সড়কে গজারি গাছ আড়াআড়ি ফেলে গাড়িটি আটকানোর চেষ্টা করি। গাড়িটি আমাদের চাপা দিয়ে পালিয় যায়।
থানার ওসি এ এফ এম নাসিম যুগান্তরকে জানান, পরস্পর বিরোধী বক্তব্যের কারণে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এখনও কেউ থানায় অভিযাগ দায়ের করেনি।