চাটমোহরের ব্যতিক্রমধর্মী শিক্ষা একাডেমি উদ্দীপন অ্যাকাডেমিক কেয়ারের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে। এ উপলক্ষে অ্যাকাডেমিক ভবনে ছিল কেককাটা ও সংক্ষিপ্ত আলোচনা। উদ্দীপন অ্যাকাডেমিক কেয়ারের পরিচালক জাহিদ হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,চেতনায় চাটমোহরের প্রধান জেমান আসাদ,সাংবাদিক বিপ্লব আচার্য ও সাংবাদিক তুষার ভট্টাচার্য। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।