পাবনার চাটমোহরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে এই সপ্তাহের উদ্বোধন করেন। পরে স্ট্রেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্ট্রেশন অফিসার মো শফিকুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য দেন,ফায়ার ফাইটার আব্দুল্লাহ আল মাসুদ,ফায়ার ফাইটার আলাল উদ্দিন,আব্দুল মোত্তালিব,সাংবাদিক শুভাশীষ ভট্টাচার্য্য তুষার প্রমূখ।
ভারপ্রাপ্ত স্ট্রেশন অফিসার শফিকুল ইসলাম জানান,বুধবার (১৬ নভেম্বর) সচেতনতা বৃদ্ধির লক্ষে গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ,কলকারখানা বহুতল ভবন কেমিক্যাল গোডাউন,হাসপাতাল,ক্লিনিক,হাটবাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা পরামর্শ প্রদান ও অগ্নি নির্বাপনী প্রদর্শন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।