কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে মঙ্গলবার বেলা ১১টায়, ২০২২-২৩ অর্থবছরে কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ৭ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং ৫০ ভাগ ভর্তুকী মূল্যে একজন কৃষকের মাঝে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়। প্রণোদনা হিসেবে ৭৫০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১ হাজার ৭০০ কৃষককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৭০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৭০ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখীর বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০০ কৃষককে ১০ কেজি করে চিনা বাদাম, ১ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ২৫ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০০জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ৫০ জন কৃষককে ৫ কেজি করে মসুর ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ৩০ জন কৃষককে ৮ কেজি করে খেসারি, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী অফিসার ফারজানা জাহান, পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, কৃষি অফিসার শাহ্রিয়ার হোসেনসহ অন্যরা।