খুলনার পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে মারপিটে একই পরিবারের ৩ জন সহ দু'পক্ষের ৫জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে উপজেলার হরিদাশকাটিতে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের জমির বিরোধে দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানাগেছে, এ ঘটনায় দু'পক্ষই একে অপরকে দায়ি করে থানায় পাল্টাপাল্টি ভাবে অভিযোগ করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মাথায় গুরুতর রক্তাক্ত জখমি হরিদাশকাটির বাসুদের ভট্টাচার্য (৫৫) বলেন, ভিটেবাড়ি জমি নিয়ে প্রতিবেশী লক্ষীকান্ত (৫৭) ভট্টাচার্য পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সর্বশেষ লক্ষীকান্ত ভট্টাচার্য এ নিয়ে পাইকগাছার নির্বাহী কোর্টে ১৪৪ ধারার মামলা করেন। আদালত দু'পক্ষকে দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায রাখার নির্দেশ দিয়েছেন। বাসুদেব ভট্টাচার্য অভিযোগ করেন সোমবার সকালে হরিদাশকাটি সরঃ প্রাথমিক বিদ্যালয় হতে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ লক্ষীকান্ত'র বাড়ির কাছে পৌঁছাতেই তার ছেলে বাবু ভট্টাচার্য উত্তপ্ত বাক্যালাপ করে আমার গতিরোধ করে বাঁধা দেয়। প্রতিবাদ করা মাত্রই সে ধারালো অস্ত্র দিয়ে মারলে আমার মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়। মারপিটের খবর পেয়ে স্ত্রীরূপা ভট্টাচার্য ৫০) ও ছেলে সৌরভ (১৭) ঠেকাতে আসলে তারা দু'জনে বাবু ভট্টাচার্য গংদের দা-লাঠিসোটার আঘাতে হাত-পা ও মাথা ফেঁটে আহত হন। অন্যদিকে লক্ষীকান্ত ভট্টাচার্য'র পরিবার প্রতিপক্ষদের দোষারোপ করে জানান, বাসুদেব গংরা আঘাতে লক্ষীকান্ত-রাীনা দম্পতিকে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় বাসুদেব-রূপা দম্পতি তাদের ছেলে সৌরভ ও প্রতিপক্ষ লক্ষীকান্ত-রীনা দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আহত রূপা ভট্টাচার্য জানান, আমাদের মারপিট করে জখম করে বাবু ভট্টাচার্য গংরা আগে-ভাগে থানায় আমাদের নামে অভিযোগ করেছেন। ওসি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, জমির বিরোধে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হযেছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থার আশ্বাস দেন।