বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। সোমবার সকালে শরণখোলা প্রেসক্লাব থেকে একটি র্যালি প্রায় ১ মাইল অতিক্রম করে মেলা স্থল উপজেলা সদর রায়েন্দার বলেশ্বর রিভার ভিউ পর্যটন স্পটে সমবেত হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম ছিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ। মেলায় তিন গ্রুপের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠন, ব্যাংক ও এনজিও সহ ২১টি স্টল প্রদর্শিত হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গনে ভির করতে থাকে। ইউএনও জানান, মেলার লোকেশনের কারণে জমায়েত একটু বেশি হয়েছে। শিক্ষার্থীরাও এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল উদ্ভাবনী সম্পর্কে জানতে পারবে।