বাগেরহাটের চিতলমারীতে নকল ও ভেজাল ওষুধ দোকানের সন্ধান পাওয়া গেছে। ছাপাখানা থেকে লেবেল ছাপিয়ে বোতলের গায়ে তা লাগিয়ে দিয়ে বিভিন্ন নাম করনে ওয়ারজিন্যাল ওষুধ স্ব-দৃশ্য তা আগত রোগীদের নিকট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া এসকল নকল ও ভেজাল ওষুধ পাকারীও খুচরা দামে নাম সর্বস্ব কবিরাজ নাম ধারীরা কিনে নিচ্ছেন গ্রামের কিছু ভুইফোড় ফার্মেসীগুলোতে। ওষুধ নীতিমালার তোয়াক্কা না করে, সরকারীর অনুমোদন বিহীন এবং ল্যাব পরীক্ষা ব্যতিরিকে ; প্রশসনের নাকের ডগায় মানুষের জীবন নিয়ে এরূপ তামাশা ও প্রতারনা করছেন, কথিত উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত কবিরাজ দাবীদার গৌরঙ্গ বাওয়ালী।
তথ্য অনুসন্ধানে জানাগেছে, গৌরঙ্গ তার বাড়ীতে বসে ইচ্ছেমত ওষুধ তৈরীকরে বোতলের গায়ে ও প্যাকেটের গায়ে লেভেল লাগিয়ে আকর্ষনীয় মোড়কে যে সকল নাম দিয়েছেন তা হলো। কুটজারিষ্ট,সারিবাদ্যারিষ্ট, দন্তরিষ্ট ইত্যাদি। তবে এসকল বোতল বা প্যাকেটের গায়ে সরকার অনুমেদিত কোন রেজি: নম্বর নেই। ফলে সরকার হরাচ্ছেন রাজস্ব। তবে মনগড়া ব্যাচ নম্বর উল্লেখ করে মানুষকে ধোঁকা দিচ্ছেন এই কবিরাজ নাম ধারী।
ডায়মন্ড ন্যাচারাল মেডিসিন চিকিৎসা ও ক্রয়কেন্দ্র নামের এই প্রতিষ্ঠানের মালিক ও কবিরাজ গৌরঙ্গ বাওয়ালী। এম,এ,ডিএন,এম,এস, উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত উপধী ধারন করে প্রতি বুধবার ও শনিবার তিনি চিতলমারী সদর বাজারের রাধা গোবিন্দ মন্দির ছোট গেট সংলগ্ন চেম্বারে বসছেন। তার নকল ওষুধ ফ্যাক্টরীটা উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের টাকের বাজার এলাকায় বলে জানা গেছে।
এব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোনরুপ দুর্নীতির আশ্রায় নিলে উপজেলা প্রশাসনের সমন্বয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে গৌরঙ্গ বাওয়ালী জানান তার ওষুধ বিক্রি ও প্রস্তত করার বৈধতা আছে।