বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: রবিউল আলম বুলেট সভাপতিত্ব করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: আবদুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস, এম, হান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী দুলাল, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বিশ^াস বাদল, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর মাস্টার, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আবদুস সোবহান, যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াজদানী সাম্মী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম প্রমুখ।
এসময় জেলা মহিলা দলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রওশন জাহানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।