বর্তমান সরকারের কার্যকালে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন বিষয়কে তুলে ধরার লক্ষ্যে উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২। আর এই মেলাকে সফল করার লক্ষ্যে শনিবার সকালে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস কনফারেন্স উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মেলা আয়োজনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এ সময় সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার, আবদুস শুকুর, তৌফিক হাসান, এম. মনিরুজ্জামান, এম এ আলীম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।