"যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পরিচিতি সভা উপলক্ষে এখন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নিয়ামতপুর কাঁচাবাজার এলাকা থেকে শুরু হয়ে বালাহৈর সার্বজনীন দূর্গা মন্দিরে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক সোহেল রবিদাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মন্দির কমিটির সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামাণিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, বলরাম দাস প্রমুখ।
সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সবুজ রবিদাস।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সকল সদস্যদের দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।