‘উদ্ভাবনী জয়য়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাগেরহাটের চিতলমারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামারল স্বপ্না, থানার অফিসার ইনচার্জ এএইসএম কামরুজ্জামান।
উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
মেলায় শেরে বাংলা ডিগ্রি কলেজ,কালিদাশ বড়াল স্মৃতি মহাবিদ্যালয়, এসএম সরকারী মাধ্যমিক বিদ্যালয়,হাসিনা বেগম বালিকা বিদ্যালয়,জোনাবালী ফকির বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী বিষয়ের ওপর সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন।