“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।
এ লক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উদ্ভাবনী মেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও উপস্থিত কর্মকর্তাগণ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে মেলা শেষে বিকালে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।