ডিজিটাল উদ্ভাবনী মেলা ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার ৯ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে জুম কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার (ভূমি ) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপসা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফ, ম, আ: সালাম। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহা দিবা শামস, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল করিম,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ ফকির,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফ, ম, আলাউদ্দিন মাহমুদ, মোরশেদুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা মো. আলী জিন্নাহ, কাজদিয়া সরকারি উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের অধ্যক্ষ খান মারুফুল হক, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। অনুষ্ঠানে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।